মোবাইল উদ্ধারের ঘটনায় পুলিশকে সম্মাননা দিয়েছেন ছয় চীনা নাগরিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ মার্চ ২০১৮, ০৯:২০আপডেট : ২৪ মার্চ ২০১৮, ০৯:২২

চট্টগ্রাম

ছিনতাই হওয়া মোবাইল সেট ও ছিনতাইকারীকে গ্রেফতার করায় কর্ণফুলী থানা পুলিশের প্রশংসা করেছেন ছিনতাইয়ের শিকার ছয় চীনা নাগরিক। শুক্রবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে তারা কর্ণফুলী থানায় এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ছিনতাই হওয়া মোবাইল সেট উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতার করায় তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। ওসি সৈয়দুল মোস্তফা এ তথ্য জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে ছয় চীনা নাগরিক থানায় আসেন। এসময় তারা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত ছয়টি মোবাইল সেট উদ্ধার হওয়ায় কর্ণফুলী থানা পুলিশের প্রশংসা করেন। বিশেষ করে মোবাইলগুলো উদ্ধারের ঘটনায় তারা খুব বেশি খুশি হয়েছেন বলে জানিয়েছেন।’

এর আগে গত ২ মার্চ দুপুরে কর্ণফুলী থানাধীন কাফকো ঝাউবাগান এলাকায় তারা ছিনতাইয়ের শিকার হন। ওই দিন দুপুরে কাজের ফাঁকে ঝাউবাগানে বিশ্রাম নেওয়ার সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্যাংকের ক্রেডিট কার্ড ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের শিকার এই ছয় চীনা নাগরিক কর্ণফুলী ট্যানেলের নির্মাণ কাজে নিয়োজিত রয়েছেন।

 ঘটনার দুই দিন পর ৪ মার্চ বিকেলে ছিনতাইয়ের শিকার ছয় নাগরিক থানায় মামলা দায়ের করেন। চীনা নাগরিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ৫ মার্চ সকালে কর্ণফুলী থানাধীন পার্কি বীচ এলাকায় অভিযান চালিয়ে আহমেদ নুর ও শাহেদ নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চীনা নাগরিকদের ছয়টি মোবাইলসেট ও জিনিসপত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন: হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের