কুমিল্লার নাঙ্গলকোটে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ হুমায়ুন কবীর সুমন নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কোকালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা করে র্যাব।
হুমায়ন কবীর সুমন (৩২) কোকালী গ্রামের হাবিব উল্লাহার ছেলে।
র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি ২-এর অধিনায়ক মেজর মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার নাঙ্গলকোট উপজেলার কোকালী গ্রামে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে হুমায়ন কবীর সুমনকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা ও লাঙ্গলকোট থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। সুমনকে নাঙ্গলকোট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: ধানক্ষেত থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার







