যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা: হাজী ইকবালসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মার্চ ২০১৮, ১৮:১০আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৮:১৫

মো. মহিউদ্দিন যুবলীগ কর্মী মহিউদ্দিন মহিবকে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী ইকবালসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে নিহত মহিউদ্দিনের মা নূর ছাহার বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বন্দর থানার ওসি ময়নুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘যুবলীগ কর্মী মহিউদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হাজী ইকবালসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে আমরা দুইজনকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।’

গ্রেফতার দুই আসামি হলেন- বাপ্পী ও মুছা। তাদের সোমবার রাতে গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে বন্দর থানাধীন মেহের আফজাল স্কুলে প্রধান শিক্ষকের কক্ষে মহিউদ্দিনকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাজি ইকবালের নেতৃত্বে তার ছেলে, ভাই, ভাগনেসহ ১৫-২০ জন অনুসারী স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে মহিউদ্দিনকে কুপিয়ে আহত করেন।

আরও পড়ুন- চট্টগ্রামে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের