প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নতুন উদ্যমে চলছে প্রস্তুতি

চাঁদপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ১৫:০৩আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৫:০৮

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নতুন উদ্যমে চলছে প্রস্তুতি ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া প্রধানমন্ত্রীর জনসভাস্থল ও হাইমচরের স্কাউটস কমডেকা সমাবেশস্থলে নতুন উদ্যমে প্রস্তুতি চলছে। নতুন করে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রীর রবিবারের (১ এপ্রিল) জনসভা সফল করতে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন নেতারা সাঁটাচ্ছেন আবার নতুন করে। জেলা আওয়ামী লীগ জানিয়েছে, প্রস্তুতি প্রায় শেষের দিকে রয়েছে। আজ শনিবারের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

শনিবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এসএসএফ-এর বিপুল সংখ্যক গাড়ি শহরে মহড়া দিতে দেখা গেছে। সেই সঙ্গে চাঁদপুর স্টেডিয়ামসহ শহরজুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে শহরসহ জেলা জুড়ে অব্যাহতভাবে চলছে মাইকিং। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নতুন উদ্যমে চলছে প্রস্তুতি

প্রধানমন্ত্রীর জনসভাস্থলে থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে চাঁদপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরাও প্রস্তত রয়েছি।’

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমণের খবরে জেলার ৮ উপজেলার জনতার মধ্যেই এখন উৎসবমুখর পরিবেশ রয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগ নেতারা

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ‘চাঁদপুর স্টেডিয়ামে শেখ হাসিনার সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। প্রাকৃতিক যে দুর্যোগ ছিল সেটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আগামীকাল দলে দলে জনতার স্রোত বইবে চাঁদপুর স্টেডিয়ামে জননেত্রীর জনসভায়। আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে।’ চাঁদপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করতে এসে মঞ্চে আওয়ামী লীগ নেতারা

জেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী বেপারী জানান, ‘প্রাকৃতিক দুর্যোগে নিয়ে কিছু বলার নেই। তবে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সদর আসনের এমপি ডা. দীপু মনির নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই তিনি সব ইউনিটের নেতাদের সঙ্গে একাধিকবার প্রস্তুতি সভা করেছেন। প্রধানমন্ত্রীর জনসভায় সদর আসনের এমপি ৫০-৬০ হাজার লোকের সমাগম ঘটাবেন।’

শনিবার মাঠ পরিদর্শন করেন ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, মেজর অব. রফিকুল ইসলাম এমপি, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস ইউং এর কর্মকর্তা শাইখুজ্জামান শেখর ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নতুন উদ্যমে চলছে প্রস্তুতি

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ও নির্মাণাধীন মঞ্চ। সেই সাথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের সাঁটানো হাজারো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ছিড়ে লণ্ডভণ্ড যায়। উপড়ে যায় শহরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, বাসস্ট্যান্ড, কালীবাড়ি, চিত্রলেখা, পুরাণ বাজারসহ বিভিন্ন সড়কে নির্মিত তোরণ। এদিকে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর পাড়ে চরভাঙ্গা এলাকায় স্কাউটসের কমডেকা সমাবেশস্থলও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়।

কমডেকা সমাবেশ ও চাঁদপুর স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে। এ সফরে প্রধানমন্ত্রী চাঁদপুরে ৪৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২৪টি ভিত্তিপ্রস্তর স্থাপন, ২৩টি উদ্বোধন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নতুন উদ্যমে চলছে প্রস্তুতি

হাইমচরে অবস্থান করা চাঁদপুর জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন জানান, ঝড়ের কারণে হাইমচরের পথে পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের বেনার-ফেস্টুনগুলো পড়ে আছে। কমডেকা সমাবেশস্থলের পেন্ডেলের কাপড়গুলোর কিছু ছিঁড়ে গেছে। চরভাঙ্গা এলাকাসহ বিভিন্ন স্থানে তোরণগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, হাইমচরে ঝড়ে কমডেকা সমাবেশস্থল এবং চাঁদপুর স্টেডিয়ামে জনসভাস্থলে যে ক্ষতি হয়েছে তা খুব বেশি নয়। এটি রিকভারি করা যাবে। তিনি জানান, কমডেকার তাবুতে অবস্থানরত কিছু বাচ্চাকে সরিয়ে নিরাপদে রাখা হয়েছে।

আরও পড়ুন- ঝড়ের কবলে প্রধানমন্ত্রীর জনসভাস্থল, উপড়ে গেছে তোরণ

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম