খুলনা থেকে নিখোঁজ বিএনপি নেতা রামুতে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ১০:৩৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১১:৩১

কক্সবাজার খুলনার ডুমুরিয়ায় নিখোঁজ হওয়া বিএনপি নেতা নজরুল ইসলামকে কক্সবাজারের রামু থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ এপ্রিল) রামু উপজেলার খুনিয়াপালং এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।
আফরুজুল হক টুটুল বলেন, এক সপ্তাহ আগে বিএনপি নেতা নজরুল ইসলাম নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার খুলনার ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ডায়রির সূত্র ধরে ডুমুরিয়া থানা পুলিশ কক্সবাজার জেলা পুলিশের সহায়তা নেয়। পরে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে রামু উপজেলার খুনিয়াপালং এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে।
টুটুল আরও জানান, উদ্ধার হওয়া নজরুল ইসলাম নিজেকে ডুমুরিয়া উপজেলার বিএনপি নেতা বলে দাবি করছেন। তবে তিনি গুরুত্বপূর্ণ কোনও পদে নেই। তার আত্মগোপনে থাকার বিষয়টি জানার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে খুলনা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হবে জানান পুলিশের ওই কর্মকর্তা।

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের