কক্সবাজারের টেকনাফে ২০ কোটি টাকা মূল্যের একটি ইয়াবার চালান আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার নাফ নদীর নয়াপাড়া সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। এসময় ৪ লাখ পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানায় কোস্টগার্ড।
কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের সহকারী (গোয়েন্দা)পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী টেকনাফের সদস্যরা উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি অভিযান পরিচালনা করেন। এই অভিযানে সাবরাং নয়াপাড়া সংলগ্ন নাফ নদী থেকে চার লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। কোস্টগার্ড সদস্যরা একটি সন্দেহজনক বোটকে ধাওয়া করলে, বোটে থাকা লোকজন পানিতে ঝাপ দিয়ে ডাঙায় উঠে পালিয়ে যায়। পরে ওই বোট তল্লাশি করে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় চার লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কোনও চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য বিশ কোটি টাকা।
আরও পড়ুন: বগুড়ায় বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে, তিন জন আহত








