ফের শাটল ট্রেন অবরোধ চবি শিক্ষার্থীদের

চবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১১:৩০আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১২:১৫

ফের শাটল ট্রেন অবরোধ চবি শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে শাটল ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১১ এপ্রিল) নগরীর ষোলশহর স্টেশনে এই ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শাটল ট্রেন ছেড়ে আসার কথা থাকলেও শিক্ষার্থীদের বাধার মুখে তা বন্ধ করে দিতে হয়।
এ ব্যাপারে ষোলশহর স্টেশন মাস্টার সাহাবুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে দুটি ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে গেলেও পরের ট্রেনগুলো আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে। তাই বাধ্য হয়ে ট্রেন ডকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, শাটল ট্রেন চলাচল সন্ধ্যা সাতটা পর্যন্ত বন্ধ থাকবে। আমাদের সঙ্গে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একাত্বতা জানিয়েছে। কেন্দ্রীয় এই কর্মসূচি পালনে সাধারণ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য স্বেচ্ছায় ক্লাস বর্জনের আহ্বান জানান তিনি।
এদিকে, শাটল ট্রেন চলাচল না করায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম। ক্লাস বর্জন করা হলেও এখন পর্যন্ত পরীক্ষা বর্জনের কোনও খবর পাওয়া যায়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের