কুবির সেই ছাত্রীকে সহকারী প্রক্টরের হুমকি!

কুমিল্লা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ২০:৫৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২০:৫৭

কুমিল্লা-বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক শিক্ষকের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ উঠিয়ে নিতে ভুক্তভোগী সেই ছাত্রীকে হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের বিরুদ্ধে। এই ঘটনায় হুমকি দাতার নাম উল্লেখ করে সোমবার (১৬ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী।
ওই ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহাকারী অধ্যাপক জি এম আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় বাংলা বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু নিজের সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই ছাত্রীর আত্মীয়ের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন। সেই সঙ্গে ওই ছাত্রীর বাসায় লোক পাঠিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে সহকারী প্রক্টর রাজুর বিরুদ্ধে। এতে ভুক্তভোগী ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে হুমকির বিচার ও নিজের নিরাপত্তার দাবি জানান।
নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু জানান, তিনি ওই ছাত্রীর বাসায় যাননি। তবে তিনি ছাত্রীর আত্মীয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে সহকর্মীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। অভিযুক্ত শিক্ষক শাস্তি পেয়েছেন তাই তিনি অভিযোগ তুলতে অনুরোধ করেছেন।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, ‘যৌন হয়রানির অভিযোগ করা এক ছাত্রী সোমবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজুর নাম উল্লেখ করে হুমকির বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রেজিস্ট্রারের বরাবর নিজ বিভাগের সহকারী অধ্যাপক জি এম আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের (ইএমবিএ) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দুই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে আজমল আলীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কোনও প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের