পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করছে রাঙামাটি জেলা প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৫:১৫আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৫:২৫

পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সাইনবোর্ড লাগানো হয়েছে পাহাড় ধসে প্রাণহানি রোধে আগাম প্রস্তুতি হিসেবে নানা পদক্ষেপ নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। এরই মধ্যে শনিবার (২১ এপ্রিল) সকালে পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে সচেতনতামূলক সাইবোর্ড বসিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

রাঙামাটি শহরের প্রবেশমুখ শিমুলতলী, নতুন পাড়া এলাকা, রূপনগর, মনতলা, যুব উন্নয়ন এলাকার বিভিন্ন পাহাড়ে বসবাসরত মানুষকে নিরাপদে সরিয়ে যাওয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। গত বছর যেসব স্থানে পাহাড় ধস হয় সেসব স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে। বর্ষার আগে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় সাইনবোর্ড বসানো হবে।’

পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সাইনবোর্ড লাগানো হয়েছে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা হিসেবে যেসব কার্যক্রম হাতে নিয়েছি। এর অংশ হিসেবে শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত এলাকায় আমরা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। এছাড়া সবাইকে সচেতন করার কাজ করছি। তারা যাতে নিরাপদ স্থানে সরে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রতিনিধি নিয়ে মতবিনিময় সভা করবো। যেন যে কোনও দুর্যোগর আগেই সরে যেতে পারে।’

প্রসঙ্গত, গত বছর ১৩ জুন রাঙামাটিতে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ১২০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়। এছাড়া জেলায় ব্যাপক ঘরবাড়ি, পশু,ফসলের ক্ষতি হয়।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান