৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় তিন ব্যাংক কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ এপ্রিল ২০১৮, ২৩:৩৭আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২৩:৩৯

কারাগার প্রতারণার মাধ্যমে ৬০ কোটি আত্মসাতের দু’টি মামলায় তিন ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার (২২ এপ্রিল) চট্টগ্রাম মহানগর ৫ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের আইনজীবী সানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে পাঠানো তিন ব্যাংক কর্মকর্তা চার সপ্তাহের অর্ন্তবর্তী জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে আজ (২২ এপ্রিল) নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।’
অভিযুক্ত তিন ব্যাংক কর্মকর্তা হলেন- এনআরবি গ্লোবাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার এসএভিপি ও ম্যানেজার মো. শামসুল আলম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের জুবলি রোড শাখার এসএভিপি আমিনুর রশীদ ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সোহেল রানা। ঘটনার সময় এরা তিনজন আল আরাফা ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১০-১১ সালে লোকাল এলসি’র মাধ্যমে এসএইচ ট্রেডিং থেকে ইস্পাত শিল্পের কাঁচামাল কিনতে আল আরাফা ব্যাংক থেকে ঋণ সুবিধা নেন ন্যাশনাল ইস্পাত। কিন্তু কাঁচামাল কেনার নামে ন্যাশনাল ইস্পাত এই ঋণ নিলেও প্রকৃতপক্ষে অভিযুক্ত তিন ব্যাংক কর্মকর্তার সহযোগিতায় ন্যাশনাল ইস্পাতের মালিক এ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় আল আরাফা ব্যাংক সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ দেয়। তাদের অভিযোগের প্রেক্ষিতে দুদকের উপ-পরিচালক (ঢাকা) জালাল উদ্দিন আহমেদ তদন্ত করে অভিযোগের সত্যতা পান।

পরে এ ঘটনায় গত মার্চ মাসের শেষ দিকে ডবলমুরিং থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়। আল আরাফাহ ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৪৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়; মামলা নম্বর ৮(৩)১৮। এছাড়া ১৫ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের ঘটনায় একই থানায় পৃথক আরেকটি মামলা হয়। মামলাটির নম্বর ৯(৩)১৮।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের