নকল করতে না দেওয়ায় শিক্ষককে পেটালো পরীক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৮, ১৬:৪৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৭:৫০

পরীক্ষায় নকলের চেষ্টা, ছবি: সংগৃহীত পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে পিটিয়ে আহত করেছে রাসেল মিয়া নামে এক এইচএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক আবদুস ছোবান লাকসাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লাকসাম উপজেলা মডেল কলেজের শিক্ষক।

রাসেল মিয়া লাকসাম পশ্চিমগাঁও এলাকার আলী নওয়াবের ছেলে। সে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ব্যবসায় বিভাগের ছাত্র।

লাকসাম মডেল কলেজের অধ্যক্ষ আবু তাহের জানায়, বুধবার (২৫ এপ্রিল) নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয় কেন্দ্রে ব্যবসায় শিক্ষা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে রাসেল নকল করার চেষ্টা করে। এ সময় শিক্ষক আবদুস ছোবান তার কাছ থেকে নকল কেড়ে নেয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সে ও তার কয়েকজন সহযোগী মিলে ওই শিক্ষককে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে লাকসাম থানার ওসি আবদুল্লাহ-আল মাহফুজ জানান, শিক্ষককে পিটিয়ে আহত করায় থানায় ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষক আবদুস ছোবান একটি মামলা করেছেন। ওই পরীক্ষার্থীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, ওই পরীক্ষার্থীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের চেষ্টা এবং শিক্ষককে পেটানোর দায়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।   

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের