পাহাড়তলী থানার ওসিসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ এপ্রিল ২০১৮, ২১:৪১আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২১:৪৩

চট্টগ্রাম মিথ্যা ইয়াবার মামলায় ফাঁসানোর অভিযোগ এনে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ওসি রফিকুল ইসলামসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক নারী। সোমবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসাইন ভুইয়ার আদালতে মামলাটি দায়ের করা হয়।

আইনজীবী বাদল দাশ এ তথ্য নিশ্চিত করে জানান, পাহাড়তলী এলাকার বাসিন্দা মেহেরুন্নেসা মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- পাহাড়তলী থানার এসআই আবু সাঈদ, এএসআই উত্তম ধর, ফজলুল বারি, জিন্তু বড়ুয়া, কনস্টেবল নাজিম উদ্দিন ও মহিউদ্দিন।

বাদীর আইনজীবী বাদল দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ ও আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।’

মামলার এজাহারে বলা হয়েছে- গত ২৫ এপ্রিল বাদীর ছেলে মেহেদি হাসান নাঈম (২৫) ও তার বন্ধু তানজিল ইসলামসহ তিন তরুণকে তাদের বাসার সামনে থেকে এসআই আবু সাঈদ তুলে নিয়ে যান। খবর পেয়ে নাঈমের মা থানায় তাদের ধরে আনার বিষয়ে জানতে চাইলে এসআই আবু সাঈদ তার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরদিন নাঈমকে ৪০ পিস ইয়াবা এবং তানজিলকে ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে আদালতে পাঠিয়ে দেয়।

জানতে চাইলে পাহাড়তলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘মেহেরুন্নেসা নামে ওই নারী তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। নাঈম এবং তার বন্ধুকে পুলিশ সদস্যরা ইয়াবাসহ গ্রেফতার করেছে। নাঈমের নামে কোতোয়ালি থানায় মাদকের আরেকটি মামলা রয়েছে। ওই মামলায় ওয়ারেন্টও হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের