আদনানকে জিজ্ঞাসাবাদ করতে গাজীপুর যাচ্ছেন তদন্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মে ২০১৮, ২১:৩৩আপডেট : ১০ মে ২০১৮, ০৯:৩৩

তাসফিয়া আমিন চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিনের মৃত্যুর ঘটনায় তার বন্ধু আদনানকে জিজ্ঞাসাবাদ করতে আগামীকাল বৃহস্পতিবার (১০ মে) গাজীপুর যাচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা। তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে জিজ্ঞাসাবাদ করা হবে।নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে তাসফিয়ার মৃত্যুর ঘটনায় গত ৩ মে দুপুরে তার বাবা মোহাম্মদ আমিন আদনানসহ ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বুধবার (২ মে) আদনানকে গ্রেফতারের পর বৃহস্পতিবার (৩ মে) আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। গত রবিবার (৬ মে) শুনানি শেষে আদালত তাকে রিমান্ডে না পাঠিয়ে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কের সামনে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পাশাপাশি তদন্ত কর্মকর্তাকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক।

জাহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাসফিয়ার মৃত্যুর ঘটনার তদন্তে আমরা অনেকদূর এগিয়েছি। কেমিক্যাল অ্যানালাইসিস, ভিসেরা ও ভ্যাজাইনা সোয়াফ রিপোর্টগুলো পেলে আমরা একটা সিদ্ধান্তে যেতে পারবো।’

তিনি বলেন, ‘ঘটনার রহস্য উন্মোচনে আমরা মামলার আসামি তাসফিয়ার বন্ধু আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলাম। আদালত গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কের সামনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। আগামীকাল (১০ মে) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করতে আগামীকাল মামলা তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম গাজীপুর যাবেন।’

মামলার অপর আসামিরা হলেন, সোহেল (১৬), শওকত মিরাজ (১৬), আসিফ মিজান (২৩), ইমতিয়াজ সুলতান ইকরাম (২৪) ও ফিরোজ (৩০)। তবে মামলা দায়েরের পর গত সাত দিনেও পুলিশ অপর ৫ আসামির একজনকেও গ্রেফতার করতে পারেনি।

সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আমরা চায়না গ্রিল রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট পর্যন্ত সবগুলো সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করেছি। সানশাইন স্কুলে গিয়ে মামলা অন্য আসামিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছি। ভিকটিমের পরিবার ও গ্রেফতার আদনানের পরিবারের সঙ্গে কথা বলেছি। সম্ভাব্য সকল দিক থেকে যাছাই-বাছাই করে দেখেছি। এখন পর্যন্ত আমরা তাসফিয়ার ধর্ষিত হওয়ার কোনও আলামত পাইনি।’

তিনি আরও বলেন, ‘চায়না গ্রিল থেকে বের হয়ে তাসফিয়া তার বাসায় গিয়েছিল কিনা আমরা সেটিও খতিয়ে দেখেছি। কিন্তু এ ধরনের কোনও তথ্য প্রমাণ আমরা পাইনি। আমরা তাসফিয়ার বাসার পাশের বাসার সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে দেখেছি।’

উল্লেখ্য, গত ২ মে সকালে নগরীর পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে তাসফিয়ার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে। পরে লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহটি তাসফিয়া আমিনের। তাসফিয়া নগরীর সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তাদের গ্রামের বাড়ি টেকনাফের ডেইল পাড়া এলাকায়। তাসফিয়া পরিবারের সঙ্গে নগরীর ওআর নিজাম আবাসিক এলাকার তিন নম্বর সড়কের কে আর এস ভবনে থাকতেন। এর আগে ঘটনার আগের দিন মঙ্গলবার (১ মে) সন্ধ্যায় তাসফিয়া তার বন্ধু আদনানের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। 

আরও পড়ুন- 

তাসফিয়ার সিএনজিতে ওঠা নিয়েও প্রশ্ন

পরীক্ষার জন্য তাসফিয়ার ভিসেরা ঢাকায় পাঠানো হয়েছে

স্কুলছাত্রী তাসফিয়ার মৃত্যু: আদনানকে জিজ্ঞাসাবাদের অনুমতি

‘সোহেলকে গ্রেফতার করা গেলে জানা যাবে তাসফিয়ার মৃত্যু রহস্য’

আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: তাসফিয়ার বাবা

স্কুলছাত্রী তাসফিয়া হত্যা: যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

চট্টগ্রামে তাসফিয়া হত্যা: আদনানের ১০ দিনের রিমান্ড আবেদন

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক