ভূমি বিরোধ নিয়ে খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি উত্তেজনা

খাগড়াছড়ি প্রতিনিধি
২২ মে ২০১৮, ০৯:৪৯আপডেট : ২২ মে ২০১৮, ১০:০০

খাগড়াছড়ি ভূমি বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়ায় আবারও পাহাড়ি-বাঙালি উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার এ ঘটনা ঘটে। তবে দিঘীনালা উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

দিঘীনালা থানার অফিসার ইনচার্জ শামছুদ্দিন ভুঁইয়া বলেন, ‘সোমবার সকাল ১০টার দিকে বাবুছড়ার বাঙালি নেতা আবদুল মালেকের নেতৃত্বে এক‘শ থেকে দেড়‘শ বাঙালি সোনা মিয়া টিলায় যায়। তাদের আসার খবর পেয়ে সেখানে ৩০০-৪০০ পাহাড়ি জড়ো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার শেখ শহীদুল ইসলাম ও অফিসার ইনচার্জসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাঙালিদের বাবুছড়া বাজারে নিয়ে আসা হয়েছে।

বাঙালি নেতা আবদুল মালেক জানান সরকার বাহাদুর ১৯৮০-১৯৮১ সালে ৮১২ পরিবারকে পাঁচ একর করে বন্দোবস্তি দেন। নিরাপত্তার অজুহাতে ১৯৮৮ সালে তাদেরকে বাবুছড়া এবং মধ্য বোয়ালখালী এলাকায় এনে রাখা হয়। এই সুযোগে পাহাড়ি লোকজন তাদের জায়গা জমি দখল করে সেখানে সাধনা বন বিহার স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন হয়ে গেলেও বিষয়টি সমাধান না হওয়ায় তার প্রশাসনের নজরে আনার চেষ্ট করছেন।

বাবুছড়ার সাবেক চেয়ারম্যান পরিতোষ চাকমা বলেন ভূমি বিরোধ দীর্ঘ দিনের। সাধনা টিলায় পাহাড়ি জনগণের পবিত্র বিহার রয়েছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে ধর্মীয় স্থাপনাগুলোর প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী