ফুলগাজীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত, ৮ পুলিশ আহত

ফেনী প্রতিনিধি
২৪ মে ২০১৮, ০৯:১১আপডেট : ২৪ মে ২০১৮, ০৯:২৭

ফেনীতে বন্দুকযুদ্ধে নিহত মনির ও শামীম
ফেনীর ফুলগাজীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আনন্দপুর-জামুড়া সড়কে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে । এঘটনায় পুলিশে তিন এসআইসহ আট পুলিশ আহত হয়েছে।  ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি কার্তুজ, সাতশ’ পিচ ইয়াবা, দেড়শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।  

নিহতরা হলেন- মজনু মিঞা ওরফে মনির ও শাহামিরান শামীম। তারা দুই জনই ফুলগাজী উপজেলার স্থায়ী বাসিন্দা।  নিহত মজনু মিয়া মনির ফুলগাজী উপজেলার  মনতলা গ্রামের  মোস্তফা হোসেনের ছেলে। শাহামিরান শামীম  উপজেলার আনন্দপুরের মাইজ গ্রামের ফটিক মিঞার ছেলে। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতদের নামে মাদক ও অস্ত্রের ১০টি করে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত হয়ে দুই জনকে গ্রেফতার করতে যায়। এ সময় ঘটনাস্থলে তারা পুলিশকে লক্ষ করে গুলি করে । এই সময় পুলিশ পাল্টা গুলি চালালে তারা গুলিবিদ্ধ হয়। পুলিশ তাদের চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। তাদের মৃতদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।  

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল আফিসার (আরএমও) অসীম কুমার সাহা বাংলা ট্রিবিউনকে জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- কুমিল্লায় ‘বন্ধুকযুদ্ধে’ আরও দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের