চৌয়ারা ডিগ্রি কলেজে ব্যবহারিক পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মাসুদ আলম, কুমিল্লা
০১ জুন ২০১৮, ১১:১৫আপডেট : ০১ জুন ২০১৮, ১১:১৬

কুমিল্লা কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে এইচএসসির ব্যবহারিক পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই বিষয়ে ২৪ মে ভুক্তভোগী শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম সহিদ উল্লাহ শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার প্রতি বিষয়ে ৩০০ টাকা করে আদায় করছেন। এক্ষেত্রে শিক্ষাবোর্ডের নিয়মকে কোনও রকম তোয়াক্কা করা হচ্ছে না।  শিক্ষার্থীরা এই অনৈতিক টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের পরীক্ষায় ফেল করনোর হুমকি দেওয়া হয়। শুধু তাই নয় এই নিয়ে প্রতিবাদ করায় বিভিন্ন সময় শিক্ষার্থীদের পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার নজিরও রয়েছে। বিগত দিনে এই অনিয়মের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হলেও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ অধক্ষের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। তাই গত ২৪ মে ভুক্তভোগী শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্বোড চেয়ারম্যন অধ্যক্ষ এ.এইচ.এম সহিদ উল্লাহকে নিয়ম মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে তিনি সেদিন পরীক্ষা নেননি। পরবর্তীতে টাকা নিয়েই পরীক্ষা নেন।

শিক্ষার্থীরা জানান, ব্যবহারিক পরীক্ষার বাড়তি ফি না দেওয়া আমাদের ৮০-৯০জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। ছেলে-মেয়ে সবাইকে খারাপ ভাষায় গালাগাল করেন অধ্যক্ষ। যে ভাষাগুলো একজন অধ্যক্ষের মুখে শোভা পায় না।

শিক্ষার্থীদের অভিযোগ- প্রতি বছর এইচএসসির চূড়ান্ত পরীক্ষার পর নিয়মানুযায়ী  গণিত, পদার্থ, রসায়ন, আইসিটি, জীব বিজ্ঞান ও কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এই পরীক্ষা পরিচালনার জন্য পরীক্ষকদেরকে প্রতি বিষয়ে ৫০ টাকা করে সম্মানি দেওয়া হয়। ফরম পূরণের সময় উক্ত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হলেও ব্যবহারিক পরীক্ষার সময় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে আবারও টাকা দাবি করে।

কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম সহিদ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগগুলো মিথ্যা। যাদেরকে আমি বিনা পয়সায় পড়ালেখার সুযোগ করে দিয়েছি। তারা আজ শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করছে। তাদের থেকে আমরা ৯০ টাকার বেশি ফি আদায় করিনি।’

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়া বলেন, ‘চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এমন একটি অভিযোগ করেছে। ব্যবহারিক পরীক্ষার নিয়ম অনুযায়ী ৯০টাকার পরিবর্তে ৩০০টাকা আদায় করছে। এমন অভিযোগের পর আমি খোঁজ নিয়েছি।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের