সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ২২:২৩আপডেট : ১৮ জুন ২০১৮, ২৩:০৩

নিহত কামরুল ও ইয়াছিন সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কামরুল ইসলাম (৩৮) ও ইয়াছিন (৩৯) নামে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুন) স্থানীয় সময় দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত কামরুলের ভাগ্নে ফয়সাল দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কামরুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের আব্দুল মালেক ভেন্ডারের ছেলে ও ইয়াছিন একই উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। 

নিহতদের পরিবারিক সূত্রে জানা যায়, রিয়াদের ছানাইয়া নামক এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ও ইয়াছিন। ফ্যাক্টরির উপরেই ছিল তাদের বাসা। গত শনিবার স্থানীয় সময় দিবাগত রাতে ফ্যাক্টরিতে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তারা আগুনে দগ্ধ হয়ে নিহত হয়।

নিহত কামরুলের ভাগিনা ফয়সাল জানান, সৌদিআরবের অভ্যন্তরীণ কাগজপত্রের জটিলতা শেষ করে লাশ খুব শিগগিরই দেশে আনা হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের