বান্দরবা‌নে পাহাড় ধসে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৩ জুলাই ২০১৮, ১৬:২৫আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৮:৪২

বান্দরবানে পাহাড় ধস

বান্দরবানের লামায় ভারী বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই প‌রিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পাহাড় ধসে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত রুমি।

তিনি জানান, স্থানীয় ইউপি সদস্য ঘটনাটি তাকে জানিয়েছেন। তিনি ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রওনা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইপাড়া এলাকায় প্রবল বৃষ্টিতে একটি পাহাড়ের বিশাল অংশ ধসে পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা একটি ঘরের ওপর পড়ে। এ সময় ঘরে থাকা একই পরিবারের তিনজন মাটিচাপা পড়ে। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে মাটির নিচে থে‌কে ওই পরিবারের সদস্য মো. হানিফ, রেজিয়া বেগম ও হানিফা বেগমের মৃতদেহ উদ্ধার করে। তিনজনের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে।
এদিকে সকালের দিকে বান্দরবান সদরের কালাঘাটায় পাহাড় ধসে প্র‌তিমা রানী দে নামে এক নারী নিহত হয়েছেন। তিনি কালাঘাটার মিলন দাসের স্ত্রী।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের