চঞ্চুমনি চাকমার ওপর হামলা: চার জনের জামিন নামঞ্জুর

খাগড়াছড়ি প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ২০:৫৪আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২০:৫৬

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক চার জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে শনিবার (১৪ জুলাই) বিকালে তাদের হাজির করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, ‘সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার ওপর হামলার ঘটনায় তাদের পক্ষ থেকে কোনও মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক চার যুবককে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে তাদের আটক করা হয়।’

আটকরা হলো- খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকার রিমাত চাকমা, কক্সবাজার সদরের আনন্দনগর এলাকর চিংকু রাখাইন, টিউমি রাখাইন ও জোজো রাখাইন।

উল্লেখ্য, শুক্রবার (১৩ জুলাই) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনের সড়কে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। তাকে অপহরণ চেষ্টায় ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। চঞ্চুমনি চাকমা ইউপিডিএফ সমর্থিত হওয়ায় প্রতিপক্ষ জনসংহতি সমিতি ও ইউপিডিএফ গণতান্ত্রিকের লোকজন তার ওপর হামলা চালাতে পারে বলে ধারণা ইউপিডিএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের