মেঘনায় নটরডেম কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ২১:২৯আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২১:৩১

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং ভৈরবের মধ্যবর্তী চরসোনারামপুরে মেঘনা নদীতে নেমে রাজধানীর নটরডেম কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিকাল ৫টায় তারা নিখোঁজ হয়। ঘটনার খবর পেয়ে তাদের সন্ধানে কাজ করছে আশুগঞ্জ-ভৈরব ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

আশগঞ্জ থানার ওসি বদরুল আলম তরফদার জানান, শনিবার বিকালে নটরডেম কলেজের সাত শিক্ষার্থী মেঘনা নদীতে নৌকাসহ ঘুরতে নামে। তাদের মধ্যে পাঁচ জন ছেলে ও দুই জন মেয়ে। তারা সবাই নটরডেম কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে সানজিদা এলাই প্রাপ্তী ও মেহেরাব নামে দুই শিক্ষার্থী মেঘনা নদীতে নেমে হাঁটু পানিতে সেলফি তুলছিলেন। এসময় পা-পিছলে দুই শিক্ষার্থী প্রবল স্রোতের মধ্যে পানিতে তলিয়ে যায়। অন্য সহপাঠীরা তাদের উদ্ধারের চেষ্টা করছিলেন। তবে সহপাঠীদের কেউ সাঁতার না জানার কারণে তারা সফল হননি। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পাঁচ শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে।

তবে, রাত ৮টার দিকে আশগঞ্জ থানার ওসি বদরুল আলম জানান, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান আপাতত বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে আবারও উদ্ধার কাজ শুরু হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের