রথযাত্রা উৎসবে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ২১:৫৩আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২১:৫৫

চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইসকন আয়োজিত রথযাত্রা উৎসবে বিদ্যুৎস্পৃষ্টে শিশির নন্দী (৩২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিকালে সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া স্কুল মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস বলেন, ‘আয়োজকদের অসচেতনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এই ভক্তের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শিশির যেহেতু সরকারি চাকরি করেন। তাই নিয়ম মোতাবেক পুলিশ তার ময়নাতদন্ত করবে। তারপর তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে নিজ বাড়িতে।’

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

শিশির নন্দী নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের নায়েরগাঁও গ্রামের বকঁচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া স্কুলমাঠে রথযাত্রা উৎসবে অস্থায়ী মন্দিরের সঙ্গে জড়ানো বিদ্যুতের তার শিশিরের গায়ে লাগে। এতে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন আরও কয়েকজন ভক্ত। তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত্যুকালে শিশির বাবা, মা, স্ত্রী ও ভাই-বোন রেখে গেছেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি