চাঁদপুরে মুক্তিযুদ্ধকালীন রাইফেল ও বুলেট উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০১৮, ১০:১৯আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১০:৩০

উদ্ধার করা অস্ত্র ও গুলি চাঁদপুরের হাজীগঞ্জে পুরনোও অকেজো রাইফেল এবং গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধকালীন  অস্ত্র হতে পারে।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকালে পৌরসভাধীর রান্ধুনীমুড়া ১০ নং ওয়ার্ডের নতুন চৈয়াল বাড়ির লিটনের বসত ঘরের নির্মাণ কাজ করার ৯টি রাইফেল, ৫১ রাউন্ড বুলেট পাওয়া যায়। লিটন হাজীগঞ্জ থানায় ফোন করে বিষয়টি জানান।

বিকালে থানার এসআই আব্দুল মান্নান ঘটনাস্থলে গিয়ে রাইফেল ও বুলেট উদ্ধার করা থানায় নিয়ে যান। এলাকাবাসীর ধারণা করেন, মুক্তিযুদ্ধ চলাকালীন কেউ রাইফেলগুলো লুকিয়ে রেখেছিলেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনসার্জ জাবেদুল ইসলাম জানান, অস্ত্রগুলো সম্ভবত মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। কারণ, যেসব অস্ত্র পাওয়া গেছে তেমন অস্ত্র অস্বিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। রাইফেলের কাঠের অংশ নেই। শুধু লোহার অংশগুলো অবশিষ্ট আছে। এছাড়াও মরিচা পড়া ৫১টি বুলেট উদ্ধার করা হয়েছে।

যুদ্ধকালীন রাইফেল ও বুলেট পাওয়ার খবর শুনে অনেকেই লিটনের বাড়িতে অস্ত্রগুলো দেখতে ভিড় জমায়।

এ ব্যাপারে রান্ধুনীমড়া ১০নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন বলেন, এ অস্ত্রগুলো মুক্তিযোদ্ধাদের নয়। কারণ এখানে কোন মুক্তিযোদ্ধা ছিল না। এছাড়াও এ অঞ্চলের কিছু রাজাকার ছিল যারা নট থ্রি নট রাইফেল ব্যবহার করতো। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের