কসবায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৮, ১৯:২৭আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৯:২৯

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্মাণাধীন ভবনের মাচা ছিঁড়ে পড়ে দুই নির্মাণ শ্রমিক মারা গেছে। শনিবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা সদরের মাছ বাজারের পেছনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- আবদুর রহিম (৩০) ও অনিকুল ইসলাম (২০)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলা সদরের মাছ বাজারের পেছনে একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের তিন তলায় বাঁশের মাচায় বসে প্লাস্টারের কাজ করছিলেন তারা। হঠাৎ বাঁশের মাচা ভেঙ্গে তারা নিচে পড়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আবদুর রহিম ও অনিকুলকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিকুলকে মৃত ঘোষণা করে। এদিকে উন্নত চিকিৎসার জন্য আহত আবদুর রহিমকে ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় পৌঁছলে বিকাল ৪টার দিকে আবদুর রহিমও মারা যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের