নোবিপ্রবিতে বিভিন্ন বর্ষের ফল প্রকাশে বিলম্ব, বিপাকে শিক্ষার্থীরা

নোবিপ্রবি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯

নোবিপ্রবি সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব করার অভিযোগ উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দু'টি বিভাগের ওপর। বিভাগ দু’টি হল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) এবং ইংরেজি। ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ার কারণে বিপাকে পড়েছেন এই দুই বিভাগের বিভিন্ন বর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের সদিচ্ছার অভাব এবং সমন্বয়হীনতার কারণেই ফলাফল আটকে আছে।

বিভাগীয় সূত্রে জানা যায়, কম্পিউটার সায়েন্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষা এই বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি শেষ হয়। তবে পরীক্ষা শেষ হওয়ার ছয় মাস পার হলেও এখনও ফলাফল প্রকাশ করা হয়নি। পূর্বে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই ২৬ জুন থেকে পঞ্চম সেমিস্টার পরীক্ষা শুরু হয় যা ২৪ জুলাই শেষ হয়। এই পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত দুই সেমিস্টারের ফলাফল প্রকাশ না করেই পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভাগীয় সূত্রে জানা যায়।
একই রকম সমস্যার মধ্যে পড়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থীদের অভিযোগ আরও বেশি। বিভাগটির প্রায় সকল ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিভাগ থেকে পিছিয়ে। ইংরেজি বিভাগের ২০১৫-১৬ বর্ষের ২য় বর্ষের ১ম টার্মের পরীক্ষা গত বছর (২০১৭ সাল) ডিসেম্বর এবং পরবর্তী ২য় টার্মের পরীক্ষা এই বছর মে মাসে অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনও পরীক্ষারই ফলাফল প্রকাশ করতে পারেনি পিছিয়ে থাকা এই বিভাগটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, 'ফলাফল প্রকাশে বিলম্বের কারণে আমরা ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে হয়তো নির্দিষ্ট সার্কুলারে আবেদন করতে পারবো না। তাছাড়া ফলাফল নিয়ে তো দুশ্চিন্তা আছেই। শিক্ষকরা যদি আরেকটু আন্তরিক হয়, তাহলে যথাসময়ে ফলাফল প্রকাশ করা কোনও ব্যাপারই না।'

আরেক শিক্ষার্থী শিক্ষকদের প্রতি অনুরোধ করে বলেন, 'আমরা জানি শিক্ষকরাও আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি ভাবেন। তাই স্যারদের প্রতি অনুরোধ আমাদের ফলাফল প্রকাশে যেন বিলম্ব না হয়।'

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রতিটি টার্ম (সেমিস্টার) পরীক্ষা শেষ হওয়ার চল্লিশ কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করতে হবে। কিন্তু শিক্ষকদের দায়িত্বহীনতা এবং নিয়মনীতির তোয়াক্কা না করায় বছর পার হলেও ফলাফল প্রকাশিত হচ্ছে না। এতে করে শিক্ষার্থীদের সেশনজটের সম্ভাবনা রয়েছে।

ফল প্রকাশের বিলম্বের কারণ জানতে চাইলে সিএসটিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হুমায়ন কবির জানান, শিক্ষকরা যথাসময়ে পরীক্ষার খাতা নিরীক্ষা করে জমা না দেওয়ার কারণে এমন হচ্ছে।


এ বিষয়ে জানতে চাইলে ইংরেজি বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক নাসির হোসাইন জানান, ইংরেজি বিভগের রেজাল্ট প্রস্তুতকারী সফটওয়্যার এর সমস্যা হওয়ার পর নতুন সফটওয়্যার ইন্সটলের জন্য বলা হলেও সাইবার সেন্টার থেকে সফটওয়্যার ঠিক না করে দেওয়ায় ফলাফল প্রকাশে দেরি হচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম