ইজিবাইকে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ১৫:০৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৫:১৬

কক্সবাজার কক্সবাজার শহরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নিরু আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উত্তর নুনিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরু আক্তার উত্তর নুনিয়ারছড়া এলাকার মো. দুলালের মেয়ে। সে হাজী হাসান আলী প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সকালে ইজিবাইকে করে স্কুলে যাওয়ার পথে ওই ইজিবাইকের মোটরের সঙ্গে নিরু আক্তারের ওড়না পেঁচিয়ে যায়। এসময় তার চিৎকারে চালক ইজিবাইক থামিয়ে তাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের