দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাঙামাটি জেলা প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৪:১৮আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৪:৩১

রাঙামাটি ঘূর্ণিঝড় ‘তিলতি’র প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে রাঙামাটিতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।  ফলে পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ হতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল ঝুঁকিপূর্ণ এলাকা ও  আশ্রায়কেন্দ্র পরিদর্শন করেন।

রাঙামাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি দল রাঙামাটি শহরের শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন এলাকা, মুসিলপাড়াসহ বেশকিছু এলাকা পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ এলাকায় না থেকে নিরাপদে থাকতে অথবা জেলা প্রশাসনের আশ্রায়কেন্দ্রে যাওয়ার পরমর্শ দেন।

রাঙামাটি রাঙামাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই জেলা প্রশসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় না থেকে নিরাপদ স্থনে চলে যাওয়ার জন্য বৃহস্পতিবার থেকে শহরে মাইকিং করা হচ্ছে।’

এদিকে, শুক্রবার বিকাল ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবিলায় করণীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে।

প্রসঙ্গত, টানা বৃষ্টিপাতের কারণে গত বছর জুনে পাহাড় ধসে রাঙামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০ জন মারা যান। আর এ বছর জুনেও নানিয়ারচরে পাহাড় ধসে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের