চবির ২ শিক্ষার্থীকে স্থানীয়দের মারধর, শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ০৪:৩০আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ০৪:৩১

চবিতে দুজনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয়রা। এর জেরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, মারধরের শিকার ওই শিক্ষার্থী দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন- রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তানজিল হৃদয় এবং একই বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নাফি। তারা দুজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন এর কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলগেট এলাকায় একটি দোকানে বসে নাস্তা করছিলেন হৃদয় এবং নাফি। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় স্থানীয় মঞ্জুরুল আলম মঞ্জু গ্রুপের কয়েকজন কর্মীর। একপর্যায়ে মঞ্জু গ্রুপের কর্মীরা শিক্ষার্থী দুজনকে মারধর করে। এর জেরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। প্রায় একঘণ্ট ফটক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় তারা দুটি সিএনজি চালিত অটোরিক্সার কাঁচ ভাঙচুর করেন। পরে শাহজালাল হলের সামনের একটি খাবারের দোকানের মালিকের ছেলে এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দোকানে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। এ ঘটনার কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, একঘণ্টা ফটক অবরোধের পর দোষীদের গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুই ঘণ্টার আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।

খাবারের দোকানে তালা লাগানোর বিষয়ে দোকানের মালিক মো. খলিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে কোনও রাজনীতির সঙ্গে জড়িত নয়। আমার ছেলে এইবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। কিন্তু ছাত্রলীগের ছেলেরা আমার ছেলেকে রাজনীতি করতে বাধ্য করে। সে রাজী না হওয়ায় আমার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা বাস মালিক সমিতির মহাসচিব ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। বিশ্ববিদ্যালয়ে মহিউদ্দিন চৌধুরী এবং নাছির ভাইয়ের কর্মীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় কোনোভাবে আমার গ্রুপের সম্পৃক্ততা নেই।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মনছুর আলম বলেন, ‘স্থানীয় কয়েকজন সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করেছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছি। যদি দোষীদের গ্রেফতার করা না হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারউজ্জামান বলেন, ‘স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমস্যা হওয়ায় এক ঘণ্টা প্রধান ফটক আটকে রাখে ছাত্রলীগের কর্মীরা।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের