কুমিল্লায় বিএনপির অনশন কর্মসূচিতে পুলিশের গুলি, আটক ৬

কুমিল্লা প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১১:৫২আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১২:০৬

কুমিল্লা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ষোষণার প্রতিবাদে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির অনশন কর্মসূচি চলাকালে পুলিশ সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বাদুরতলা এলাকার জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিনের কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাকর্মীরা জানান, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশ এসে বাধা দেয়। এ সময় পুলিশ গুলিবর্ষণ করে। আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, কর্মসূচি পালনের নামে তারা সাধারণ জনগণের চলাচলে ব্যঘাত সৃষ্টি করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে এবং ছয়জনকে আটক করে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ই-কমার্সের আড়ালে যে পেশার চাহিদা বাড়ছে
ই-কমার্সের আড়ালে যে পেশার চাহিদা বাড়ছে
কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
জুনিয়র এশিয়া কাপ হকি কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে