মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গাসহ ৬ দালাল আটক

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ২১:১০আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২৩:২৭

কক্সবাজার সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ৩৩ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় ৬ দালালকেও আটক করা হয়েছে। ৩৩ রোহিঙ্গার মধ্যে ১০জন নারী, ১৪ পুরুষ ও ৯জন শিশু। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. ফয়েজুল ইসলাম মন্ডল বলেন, ‘বুধবার বিকাল (৭ নভেম্বর) সাড়ে চারটার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে একটি ট্রলারসহ তাদের আটক করা হয়।

উদ্ধার রোহিঙ্গারা লে. ফয়েজুল ইসলাম মন্ডল জানান, রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সমুদ্রপথে মালেয়শিয়া যাওয়ার খবরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালান। এসময় ধাওয়া করে এসব দাদালসহ ৩৩ জন রোহিঙ্গাদের আটক করা হয়। এদের টেকনাফ এনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছয় দালাল হলো- কক্সবাজারের মহেশখালী গোড়কগাডার মৃত মোজাহের মিয়ার ছেলে আবদুর শুক্কুর মাঝি (৫৫), একই এলাকার তার ভাই আবদুর গফুর (৪৫), মৃত হোসেন আলীর ছেলে রফিকুল আলম (৩৫), মোহাম্মদ শরীফের ছেলে মোহাম্মদ শওকত (৩৮), মোহাম্মদ আবুল হাকিমের ছেলে নাছির উদ্দিন (৩৫) ও মৃত মোহাম্মদ দলিলুর রহমানের ছেলে মোহাম্মদ জুয়েল।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের