প্রথম দিনে আ. লীগের মনোনয়ন কিনলেন চাঁদপুরের ১২ জন

চাঁদপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ০৯:৪৯আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১০:০১

ফরম কিনেছেন চাঁদপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীরা

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই চাঁদপুরের ৫টি আসন থেকে মনোনয়ন কিনেছেন ১২ জন। শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র তুলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি ও ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহান। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ড. শামছুল হক ভূঁইয়া, সাবেক এমপি রাজা মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, ডা. মোস্তফা হোসেন। চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র তুলেছেন বিগ্রেডিয়ার (অব.) সালাউদ্দিন, কলাবাগান ক্রীড়াচক্রের সফিকুল আলম ফিরোজ।

জেলার এ ৫টি আসনে শনিবার আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের