ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিলের আঘাতে শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ১০:৫৬আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১১:০৮

ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ঢিলের আঘাতে ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী। তারবাড়ী ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর গ্রামের জামাল মিয়ার ছেলে।

প্রান্ত জানান, ঢাকা থেকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে শহর বাইপাস পৈরতলা এলাকায় আসলে হঠাৎ করে একটি পাথরের ঢিল তার বাম চোখে লাগে। এসময় তার বাম চোখের ভ্রুর ওপর অংশ কেটে গেলে সে আহত হয়। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করার পর তার সহকর্মীরা তাকে ট্রেন থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাখাওয়াত জানান, শিক্ষার্থীর বাম চোখে আঘাত লেগেছে। তাকে তিনটি সেলাই করে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন  পুলিশ ফাঁড়ির ইনচার্জ সানাউল হক বলেন,  ‘আমরা ঘটনা সর্ম্পকে খবর পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম