রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের টহল

টেকনাফ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ২২:১৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:২১

র‌্যাবের টহল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সসবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭। রবিবার (২ ডিসেম্বর) দুপুর থেকে টেকনাফের পাচঁটি ক্যাম্পে র‌্যাবের দুইটি দল টহল বৃদ্ধি করেছে। ওই টহলে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব।

র‌্যাব জানায়, জাতীয় নির্বাচনকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। রোহিঙ্গারা যাতে প্রচারণা বা অন্য কোনও কর্মকাণ্ডে অংশ নিতে না পারে, বিশেষ দৃষ্টি রাখতে এই টহল দেওয়া হচ্ছে। টেকনাফের জাদিমুরা, মৌচনি, শালবাগান, লেদা ও দক্ষিণ লেদা রোহিঙ্গা ক্যাম্পে টহল বাড়ানো হয়েছে। এই টহল নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।

জানতে চাইলে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বলেন, ‘নির্বাচন কমিশনার ও র‌্যাব সদর দফতরের নির্দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করে কেউ যেন ফায়দা নিতে না পারে, সে ব্যাপারে রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়ানো করা হয়েছে।’ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি উল্লেখ করে, মির্জা শাহেদ মাহাতাব তার এলাকায় নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রয়েছে দাবি করেন।  

মির্জা শাহেদ মাহাতাব আরও বলেন, ‘নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করার যে আশঙ্কার কথা উঠছে, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মাঠে কাজ করে যাচ্ছি। নির্বাচনে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই সমস্যা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম