'সূর্যের হাসি' ক্লিনিক পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

টেকনাফ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ০৭:০৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৭:১২
image

'সূর্যের হাসি' ক্লিনিক পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কক্সবাজারের টেকনাফে ইউএসএইডের এইউএইচসি পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন করেছেন।
গতকাল বুধবার (০৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সূর্যের হাসি ক্লিনিকে পৌঁছালে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় তার সঙ্গে ছিলেন মিশন ডাইরেক্টর ডিরেইক বাউনসহ ইউএস সরকারী কর্মকর্তা, ইউএসআইডির সিনিয়র এনজিও অ্যান্ড পলিসি এডভাইজর চিকিৎসক সুকুমার সরকার, জেমস এল. গ্রিপিন, আব্দুল মতিন ও শেখ নজরুল ইসলাম প্রমুখ।
ক্লিনিকের ম্যানেজার অজয় কুমার চৌধুরী ও সিনিয়র মেডিকেল চিকিৎসক শ্রীময় রায় রুমীকে সঙ্গে নিয়ে ক্লিনিকের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবাদান প্রক্রিয়া দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এসময় উপস্থিত সেবা গ্রহীতা ও প্রসূতি মায়েদের সঙ্গে আলোচনা করে সেবারমান আরও বৃদ্ধি করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরে ক্লিনিক পরিচালনা পরিষদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন মিলার। পরিচালনা কমিটির সভাপতি ও হ্নীলা ইউপির চেয়ারম্যান এইচকে আনোয়ার, হোয়াইক্যং ইউপির  চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, ফরিদুল আলম নুরী, মোফাজ্জল হক ও পঃ পঃ পরিদর্শক এডি হাসান প্রমুখ।
মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, এ ক্লিনিকে শীঘ্রই চক্ষু ও দন্তরোগ সেবা সম্প্রসারণ ও বৈকালিক মেডিকেল কর্মকর্তা দ্বারা সার্বক্ষণিক সেবা চালু রাখার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। মিলার দুপুরের দিকে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম