নির্বাচনের সময় বান্দরবানে বিদেশি নাগরিকদের ভ্রমণে কড়াকড়ি

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:১৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:১৩

বান্দরবান

আগামী ২০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিদেশি নাগরিকদের পার্বত্য জেলা বান্দরবানে ভ্রমণের উপর কড়াকড়ি আরোপ করেছে জেলা প্রশাসন। আসন্ন একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদেশি নাগরিকদের ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম জানিয়েছেন। 

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইনশৃংখলা সভায় রিটানিং অফিসার এই তথ্য জানিয়েছেন। এ সময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও আইনশৃংখলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
রিটানিং কর্মকর্তা জানান, প্রশাসনকে বিদেশি নাগরিকদের ভ্রমণের সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হয়। নির্বাচন চলাকালীন সময় এটি কঠিন হয়ে পড়বে। এছাড়া অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। এ কারণে ১৭ দিন কোনও বিদেশি নাগরিক বান্দরবাণে ভ্রমণ করতে পারবে না। ৬ জানুয়ারির পর আগের নিয়মেই তারা এলাকা ভ্রমণ করতে পারবেন। 
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, জেলার ৭টি উপজেলায় ১৭৬টি ভোট কেন্দ্র নির্ধারন করা হয়েছে। এসব কেন্দ্রে ১৭৬ জন প্রিজাইডিং অফিসার ছাড়াও ৬০৫ জন সহকারি পিজাইডিং অফিসার ও ১২১০ জন পোলিং অফিসার কর্মরত থাকবেন। 
এছাড়া জেলার দুর্গম ১৪টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য বিজিবি, পুলিশ, আনসারের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও টহল দিবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের