চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থীকে গৃহবন্দি করে রাখার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ২০:২৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:২৭

সংবাদ সম্মেলন করছেন চাদপুর ২ আসনের বিএনপি প্রার্থী ডা. জালাল উদ্দিন

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ)আসনের ধানের শীষের প্রার্থীকে গৃহবন্দি করে রাখার অভিযোগ করেছে বিএনপি। সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়ার বাড়িতে এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ড. জালাল উদ্দিন বলেন,‘১৪ ডিসেম্বর শুক্রবার আমি বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করতে আসলে আমার নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে আমার ৩০ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ ১১ জনকে আটক করে নিয়ে যায়। এরপর থেকে পুলিশি নিরাপত্তার নামে আমি নিজ বাড়িতে গৃহবন্দি হয়ে আছি। আমার বাড়ির চারদিকে পুলিশ রয়েছে। দলীয় কোনও নেতাকর্মীকে আমার বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশি আতঙ্কের কারণে আমার নেতাকর্মীরা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি পুলিশ আমাকে এই বন্দিদশা থেকে বের হতে না দেয়, তবে আমি আমার নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবো। এ ক্ষেত্রে কিছু হলে সব দায় দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে।’

সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এহসানুল হক ফটিক ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।

/জেবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের