ধানের শীষের পক্ষে জনস্রোত দেখে সরকার হতাশাগ্রস্ত: খন্দকার মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:১৯

কুমিল্লায় নির্বাচনি প্রচারণায় বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারির মাধ্যমে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিতব্য চাঁন্দেরচর ইউনিয়নের বাঘের বাজার ও রামকৃষ্ণপুরে বিএনপির পূর্বনির্ধারিত দুটি সমাবেশ বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশে সর্বত্র ধানের শীষের জোয়ার বইছে। ধানের শীষের পক্ষে প্রবল জনস্রোত দেখে সরকার চরম হতাশাগ্রস্ত। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে তারা নানা অশুভ পাঁয়তারা করছে। দেশ ও জনগণের স্বার্থে সব হুমকি উপেক্ষা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ড. মোশাররফ কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলার ঘাগুটিয়া ও দুলালপুর ইউনিয়নের দড়িরচর বাজার, দুলালপুর, মাধবপুর বাজার ও দৌলতপুরে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় বক্তৃতা করেন। পথসভায় তিনি বলেন, ‘হোমনা উপজেলা বিএনপির আবেদনে সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও সোমবার বাঘের বাজার এবং রামকৃষ্ণপুরে সমাবেশ করার জন্য লিখিত অনুমতি দেন। অথচ স্থানীয় আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ করতে চায়, এই অজুহাতে ইউএনও মঙ্গলবার পুরো চান্দেরচর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছেন। হোমনার সহকারী রিটার্নিং অফিসার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন।’

তিনি বলেন, ‘বিএনপি এ দেশে বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন-উৎপাদনের রাজনীতি প্রবর্তন করেছে। অন্যদিকে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে গণতন্ত্র ধ্বংস করে এবং জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেয়। তাদের কাছে অতীতে গণতন্ত্র, মানুষের অধিকার ও জানমাল সুরক্ষিত ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’  

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান মোল্লা ও হোমনা পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী