উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১৬:১৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:২৪

সুলতান মাহমুদ চৌধুরী কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জালিয়াপালং পাইল্ল্যাসিয়া গ্রামের মাস্টার জামাল উদ্দিন চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল খায়ের। তিনি বলেন, ‌‘এক পলাতক আসামি ওই এলাকায় অবস্থান করছে, এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে।’

তিনি আরও বলেন, নৌকার প্রার্থীর প্রচারণা গাড়ি, অফিস ভাংচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। এই মামলায় সুলতান মাহমুদ চৌধুরী এজাহারভুক্ত ২ নম্বর আসামি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী