কুমিল্লা-৩ আসনে আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধেই হামলার অভিযোগ!

কুমিল্লা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ১৩:১৪আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৩:১৮

কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী কেএম মুজিবুল কুমিল্লা-৩ আসনে প্রচারণাকালে প্রতিপক্ষের হামলার শিকার হন বলে অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী কেএম মুজিবুল। তবে নির্বাচনি তদন্ত ট্রাইব্যুনালে বিএনপি প্রার্থী ও সমর্থকদের বিপক্ষেই অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন প্রার্থী মুজিবুল। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) কুমিল্লার আদালতে নির্বাচন ট্রাইব্যুনালে শুনানিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

কেএম মুজিবুল সাংবাদিকদের জানান, ‌অভিযোগে বলা হয়েছে তার ছোট ভাইয়ের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়েছে। তারা তার ছোট ভাই জুন্নুন বসরীর একটি ‘এডিট করা ছবি’ নির্বাচনি তদন্ত ট্রাইব্যুনালে জমা দেয়। অথচ জুন্নুন বসরী ওই দিন মালয়েশিয়া ছিলেন বলে দাবি করেছেন তিনি।

বিএনপি প্রার্থী আরও বলেন, ‘কুমিল্লা-৩ আসনে প্রতিদিন প্রতিপক্ষ আচরণবিধি লঙ্ঘন করছে। সেগুলো আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দেখেও দেখছে না। মনে হচ্ছে নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছি না। নির্বাচন করছি মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসির বিরুদ্ধে। তারা প্রতিদিন নেতাকর্মীদের হয়রানি করছেন। ভালো মানুষ ধরে এনে, ডেকে এনে মাদক ও অস্ত্র দিয়ে চালান দিচ্ছেন।’

এসব বিষয়ে বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘কাউকে হয়রানির অভিযোগ সত্য নয়। বিএনপির প্রার্থী সহযোগিতা চাইলে আমরা ফোর্স দিয়ে তাকে সহযোগিতা করবো।’

অন্যদিকে মুরাদনগর থানার ওসি মঞ্জুর আলম বলেন, ‘গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মুরাদনগরের কোথাও বিএনপির প্রার্থীর প্রচার কাজে পুলিশি বাধা বা প্রতিপক্ষের নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছে এমন কোনও ঘটনা ঘটেনি। কোনও সহযোগিতা চাইলে আমরা তাকে সহযোগিতা করবো।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের