এমপি বদি ও ওসির বিরুদ্ধে নেতাকর্মীদের মারধরের অভিযোগ বিএনপির

কক্সবাজার প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২০:৫৭

বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী করেছেন, উখিয়া ও টেকনাফে সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং পরিকল্পিত হামলা অব্যাহত রয়েছে। বিএনপি নেতাদের যেখানে তারা পাচ্ছেন সেখানেই পেটাচ্ছেন। প্রশাসনের সব জায়গায় নালিশ করেও কোনও প্রতিকার পাওয়া যাচ্ছে না। জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনও প্রতিকার করছেন না।  প্রতিকার না পেয়ে হামলা ও মামলার ভয়ে বিএনপির নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

বিএনপির এই নেতা দাবি করে বলেন, ‘টেকনাফে বিএনপি নেতাকর্মীদের বাড়ি লুটপাট  এবং পুলিশের পোশাকে ডাকাতি করা হচ্ছে। হ্নীলায় এক প্রবাসী যুবক দুবাইয়ে বসে বদির হুমকির বিরুদ্ধে ফেসবুকে  মতামত প্রকাশ করায় পুলিশ তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি জাফর আলমকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বদির মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে।’

শাহাজাহান চৌধুরী বলেন, ‘টেকনাফ উপজেলার সাবরাংয়ে বিএনপি নেতা সোলতান আহমদ মেম্বারের বাড়িতে গিয়ে তাকে এক মাসের জন্য বাড়ি ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছেন টেকনাফ থানার ওসি। এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করায় সোলতান মেম্বার ও টেকনাফ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাশেম মেম্বারসহ ৮ নেতাকে আটক করে চোখ বেঁধে থানায় নিয়ে যায় পুলিশ। দুদিন থানায় আটকে রেখে মামলা ছাড়াই তাদের আদালতে পাঠানো হয়। ওসি প্রদীপ কুমার ও এমপি বদি নিজে গিয়ে শামলাপুরের ছাত্রদল নেতা রাসেল এবং জসিমকে ধরে নিয়ে গেছে। এখনও কোন খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের। যুবদল নেতা  ফয়সালকে আটক করা হলেও তাকে এখনও আদালতে পাঠানো হয়নি। উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

শাহজাহান চৌধুরীর অভিযোগ, ‘প্রথমদিকে এমপি বদি হুমকি দিলেও বর্তমান তিনি ও পুলিশ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। এতে ভয়ে পুরো টেকনাফ বিএনপি কর্মীশূন্য হয়ে পড়েছে। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আমার নির্বাচনি মঞ্চ, চেয়ার, টেবিল ভাঙচুর করেছে। কিন্তু এই ঘটনার জের ধরে ১৭ ডিসেম্বরের ঘটনা দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছে পুলিশ।’

এ ব্যাপারে এমপি বদি বলেছেন, ‘আমার নির্বাচনি এলাকায় এমন কোনও মানুষ নেই যে আমাকে ভালোবাসে না। আমার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতারাও আমাকে ভালোবাসেন। নির্বাচনের সময়ে শাহাজাহান চৌধুরী নিজ দলের কোনও নেতাকর্মীকে পাশে না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। এছাড়াও নিশ্চিত পরাজয় জেনে প্রলাপ বকছেন তিনি।’

টেকনাফ থানার অফিসার ওসি প্রদীপ কুমার বলেন, ‘শাহাজাহান চৌধুরীর অভিযোগ সত্য নয়, মিথ্যা ও বানোয়াট। কথা হচ্ছে,  টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহর ছোট ভাই ও স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমান এবং আবদুর রহমান একই বাড়িতে থাকেন। তাদের বিরুদ্ধে ৮-১০টি মামলা রয়েছে। তাদের ধরতে অভিযান পরিচালনা করা কি পুলিশের অপরাধ? যদি এমন হয়, তাহলে শাহাজাহান চৌধুরী নিজেই ইয়াবার গডফাদার।’

 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের