ধানের শীষের প্রার্থীর গাড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৯

চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারী এলাকায় ধানের শীষের প্রার্থীর প্রচারণার গাড়ি থেকে পেট্রোল বোমা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বোমা উদ্ধার করে।
সীতাকুন্ড থানার পরিদর্শক (অপারেশন) মো. জাব্বারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় গাড়ির ড্রাইভার মেহেদিকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
জাব্বারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদ পেয়ে ফৌজদারহাট জলিল গেট এলাকায় ওই গাড়িতে আমরা তল্লাশি চালাই। এসময় গাড়িতে একটি দেশীয় তৈরি পাইপগান, ১৫টি কাঁচের বোতল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘গাড়িটি ধানের শীষের প্রার্থীর প্রচারণায় ব্যবহার করা হয়েছে। গাড়ির ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের ধানের শীষের প্রার্থী ইসহাক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনের খরচ বাবদ কিছু টাকা আনতে ড্রাইভার গাড়িটি নিয়ে শহরে যায়। পরে গাড়ি নিয়ে আসার পথে ফৌজদারহাট এলাকায় পুলিশ নিজেরাই গাড়িতে অস্ত্র ও কাঁচের বোতল দিয়ে আমার ড্রাইভারকে ধরে নিয়ে যায় ‘ ড্রাইভার গাড়িতে করে প্রায় ৪ লাখ টাকা নিয়ে আসছিলেন বলে তিনি দাবি করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের