সুবর্ণচরে বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৪০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৪০

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মজিব উল্যাহ ওরফে এরশাদ উল্যাহ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এরশাদের প্রতিবেশী রহমত উল্যাহ, আজাদ, মাসুদ, মো. সোলায়মান ও মান্নানের নেতৃত্বে কয়েকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের ছেলে মো. ইব্রাহিম অভিযোগ করেন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন। নিহত এরশাদ চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের বাসিন্দা বলে জানান তিনি।

নিহতের ছেলে মো. ইব্রাহিম জানান, স্থানীয় বাংলাবাজার থেকে রাতে বাড়ি যাচ্ছিলেন তার বাবা। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী রহমত উল্যাহ, আজাদ, মাসুদ, মো. সোলায়মান ও মান্নানের নেতৃত্বে কয়েকজন বাবার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে বাবাকে। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায়, নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি নিজাম উদ্দিন বলেন, ‘মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মো. ইব্রাহিম বাদী হয়ে শুক্রবার সকালে ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

/এমএফ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের