একটা শক্তি মরণ কামড় দিতে চাইতে পারে: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৭

কথা বলছেন ওবায়দুল কাদের (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমার মনে হয় একটা শক্তি মরণ কামড় দিতে চাইতে পারে। কারণ, চূড়ান্ত পরাজয় দেখে মরিয়া হয়ে তারা নির্বাচনে জিততে চাইবে। শেষ চেষ্টা, তারা মরণ কামড় দিয়ে বসতে পারে।’

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকালে নোয়াখালী-জোরারগঞ্জ সড়কের ছোট ফেনী নদীর ওপর নির্মিত ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি। তবে যেকোনও ধরনের সহিংসতার চেষ্টা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত। নির্বাচন কমিশন সবদিক থেকেই প্রস্তুতি নিয়ে অবস্থান নিয়েছে। আশা করি, যত চক্রান্তই হোক, দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। জনগণ যখন ভোট দেওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ, তখন কোনও শক্তিই এই নির্বাচন বানচাল করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে সহিংসতা ও নাশকতার যতটা শঙ্কা ছিল, ততটা শঙ্কিত হওয়ার কারণ নেই। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশসহ সব আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে রয়েছে। সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। যত অপচেষ্টাই করা হোক না কেন, নির্বাচন স্বস্তিদায়ক হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। মুখোশ পরে মোটরসাইকেল চালিয়ে চোরাগোপ্তা হামলা করছে। চোরাগোপ্তা হামলাটাই সমস্যা। তবে আমরা সচেতন আছি। আমাদের নেতাকর্মীদের সব প্রস্তুতি আছে। যত চক্রান্তই হোক, নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না। ৭০ সালের পর এমন গণজোয়ার কখনও দেখিনি।’

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের