ফেনীর তিনটি সংসদীয় আসনে ২৫ প্রার্থীর মধ্যে ২২ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত

ফেনী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:২১ আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:২১

ফেনী

ফেনীর তিনটি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী  ২৫ প্রার্থীর মধ্যে ২২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ফেনী-১ (ছাগলনাইয়া,ফুলগাজী,পরশুরাম) আসনে ৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু । তিনি ভোট পেয়েছেন ২৫,৪৯৪। আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ। তিনি ভোট পেয়েছেন ২,৮৬৪, গণফোরামের এটিএম গোলাম মাওলা। তিনি ভোট পেয়েছেন  ১৪০ ভোট।  মুসলীমলীগের শাহরিয়ার ইকবাল তরিকুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৩০৪ বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্ল্যাহ ভুঞা। তিনি ভোট পেয়েছেন ২১৮।  ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজি গোলাম কিবরিয়া। তিনি ভোট পেয়েছেন ২,৬৯২। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কাজী নুরুল আলম। তিনি ভোট পেয়েছেন ৫৩৮।

ফেনী-২ সদর আসনে আসনে ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীন। তিনি ভোট পেয়েছেন ৫  হাজার ৭৮৪ ভোট। জাকের পার্টির মো. নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ১,৫৫৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল করিম বেলাল।  তিনি ভোট পেয়েছেন ২,৭৩৩।  বাংলাদেশের বিপ্লবী ওয়াকর্স পার্টি জসিম উদ্দিন। তিনি ভোট পেয়েছেন ৪৮৩।  

ফেনী-৩ (সোনাগাজী - দাগনভূঞা) আসনে ১০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষের প্রার্থী বিএনপির প্রার্থী মো. আকবর হোসেন। তিনি ভোট পেয়েছেন ১৫,০৬৭। জাপা থেকে পদত্যাগী স্বতন্ত্র আনোয়ারুল কবির রিন্টু। তিনি ভোট পেয়েছেন ২৯০। ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রজ্জাক। তিনি ভোট পেয়েছেন  ২,৯২৫। পিডিপির মোহাম্মদ গোলাম হোসেন। তিনি ভোট পেয়েছেন ৬৫১ । স্বতন্ত্রের ইশতিয়াক আহমেদ। তিনি ভোট পেয়েছেন ১৭৮। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার। তিনি ভোট পেয়েছেন ১,৮৪১। ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাঈন উদ্দিন। ‍তিনি ভোট পেয়েছেন ৩,০৭৮। বিএনএফের শাহরিয়া ইকবাল। তিনি ভোট পেয়েছেন ৮৯। বাসদের হারাধন চক্রবত্তি। তিনি ভোট পেয়েছেন ২৩৮। স্বতন্ত্র হাসান আহমেদ। তিনি ভোট  পেয়েছেন ১,৩২৭। 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী উদ্যোক্তাদের নিয়ে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করলো ‘পাওয়ার অব শি ট্রাস্ট’
নারী উদ্যোক্তাদের নিয়ে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করলো ‘পাওয়ার অব শি ট্রাস্ট’
ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত, অপেক্ষায় যাত্রীরা
ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত, অপেক্ষায় যাত্রীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড