সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ২

নোয়াখালী প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৯, ১৩:৫৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৫:৪২

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে  নির্বাচনের পর এক নারীকে ধর্ষণের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের নাজিরহাট এলাকা থেকে জড়িত সন্দেহে জসিম উদ্দিন ওরফে জইস্যা (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে হাসান আলী ভুলুকে (৬০) গ্রেফতার করা হয়। মামলায় এই দুজনের কারও নাম না থাকলেও তদন্তে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান নোয়াখালীর পুলিশ সুপার  মো. ইলিয়াছ শরিফ।  

এপর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত ৯ জনের মধ্যে ৪ জন, ঘটনার মূল ইন্ধনদাতা রুহুল আমিন এবং বিভিন্নভাবে জড়িত সন্দেহে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন ওরফে জইস্যা (৩০) সুবর্ণচরের মোতাহের হোসেনের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, ‘জসিমের অবস্থান জেনে চরজব্বর থানা পুলিশের একটি দল আজ ভোর রাতে চট্টগ্রামের নাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে মামলার এজাহারভুক্ত আসামি নয়। তবে তদন্তে তার নাম আসায় তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে নোয়াখালীতে নিয়ে আসা হচ্ছে। এছাড়া অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি আরও জানান, ‘ওই নারীর ধর্ষণের প্রতিবেদন হাতে এসেছে। প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে।’

এদিকে নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরিফ জানান, দুপুর ১টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে হাসান আলী ভুলুকে (৬০) গ্রেফতার করা হয়েছে। সুর্বণচরে ধর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।

আরও পড়ুন- 

নির্বাচনের পর সুবর্ণচরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের আলামত মিলেছে

‘হোটেল বয়’ থেকে সুবর্ণচরের আতঙ্ক রুহুল আমিন!

সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীকে দেখতে হাসপাতালে ডিআইজি

সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ২, ভিকটিমের সাক্ষ্য নিলো মানবাধিকার কমিশন

ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের, গ্রেফতার ১ 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান