সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীকে দেখতে হাসপাতালে ডিআইজি

নোয়াখালী প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৯, ০৩:৪৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৩:৪৩

সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীকে দেখতে হাসপাতালে ডিআইজি

নোয়াখালীর সুবর্ণচরে গত ৩০ ডিসেম্বর ধর্ষণের শিকার নারীকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক (বিপিএম, পিপিএম)। বুধবার (৩ জানুয়ারি) রাতে তিনি হাসপাতালে গিয়ে ওই নারী ও তার স্বামীর সঙ্গে কথা বলেন।

এসময় ডিআইজি গোলাম ফারুক বলেন, ‘প্রাথমিকভাবে ৯ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। তারা যে দলের বা যত প্রভাবশালীই হোক, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা পুলিশের দায়িত্ব।’

এর আগে, বুধবার সন্ধ্যায় ওই নারীর গ্রামের বাড়ি পরিদর্শন করে সেখানকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এই পুলিশ কর্মকর্তা।

এসময় জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফসহ পুলিশের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারও আগে, বুধবার বিকালে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফয়েজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী