নির্বাচনের পর সুবর্ণচরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের আলামত মিলেছে

নোয়াখালী প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৯, ০৯:০৩আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১০:২০

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নির্বাচনের দিন রাতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের যে অভিযোগ উঠেছিল, ডাক্তারি পরীক্ষায় তার প্রমাণ মিলেছে। ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে ওই নারীকে  কয়েকজন মিলে ধর্ষণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। 
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যা জানান, ‘ওই নারীর ডাক্তারী পরীক্ষা শেষ হয়েছে এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্টদের কাছে জমা দেওয়া হয়েছে।’ 

উল্লেখ্য, ওই নারীর স্বামী অভিযোগ করেন, রবিবার (৩০ ডিসেম্বর) পাংখারবাজার ১৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে ভোট দিতে দেখে ওই নারীকে হুমকি দেয় সন্ত্রাসীরা। পরে রাত ১২টায় কয়েকজন লোক পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। পরে ১৫/১৬ জন সন্ত্রাসী ধানের শীষে ভোট দেওয়ায় ওই নারী ও তার স্বামীকে গালাগালি করে। এরপর অস্ত্র দেখিয়ে ওই নারীকে ঘরের বাইরে নিয়ে সবাই মিলে ধর্ষণ ও বেদম মারধর করে। পরে ওই নারীকে গলাকেটে হত্যারও চেষ্টা করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পরের দিন প্রতিবেশীদের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।

বৃহস্পতিবার পর্যন্ত মামলার এজাহারভুক্ত চার আসামিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকেও গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার রাতে পুলিশের চট্টগাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে দেখতে যান এবং তাদের বক্তব্য শুনেন। ভিকটিমের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম)  মো. আবুল ফয়েজ জানান, ‘এই ঘটনায় জড়িত বাকিদেরও ও আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা অপরাধীকে অপরাধী হিসাবে বিবেচনা করি। কোন দলের সঙ্গে কার কী সম্পৃক্ততা আছে তা বিবেচ্য নয়।’

আরও পড়ুন: 

‘হোটেল বয়’ থেকে সুবর্ণচরের আতঙ্ক রুহুল আমিন!

সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীকে দেখতে হাসপাতালে ডিআইজি

সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ২, ভিকটিমের সাক্ষ্য নিলো মানবাধিকার কমিশন

ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের, গ্রেফতার ১ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের