বাঘাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ চলছে

রাঙামাটি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১১:০৮ আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১১:২৭

বাঘাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও তাদের সহযোগী সংগঠনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্যসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবিতে গত ৮ জানুয়ারি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৬ জানুয়ারি) থেকে ৪৮ ঘণ্টার জন্য বাঘাইছড়ি সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সব হাট-বাজারও অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক দয়াসিন্ধু চাকমা স্বাক্ষরিত এক বার্তায় এই ঘোষণা দেওয়া হয়।

গত ৪ জানুয়ারি বাঘাইছড়ির বাবুপাড়ায় প্রভাত কুসুম চাকমার বাড়িতে জনসংহতি সমিতি (এমএনলারমা) দলের সদস্য বসু চাকমা নিহত হন। সেই ঘটনায় গত ৫ জানুয়ারি বাড়ির মালিক প্রভাত কুমার বাঘাইছড়ি থানায় উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাসহ জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্যসহ ২৭ জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় মামলা করা হয়। আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল।  আগ্নেয়াস্ত্রসহ ঢুকে সন্ত্রাসীরা বসু চাকমাকে খুন করে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ অস্বীকার করে দয়াসিন্ধু চাকমা বলেন, ‘এই ঘটনার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের কোনও সদস্য বা সমর্থক জড়িত নন। জনসংহতি সমিতি এ ধরনের হত্যাকাণ্ড ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। জনসংহতি সমিতি কাছে কোনও অবৈধ আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ নেই।’ জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত ৮ জানুয়ারি অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বাঘাইছড়ি থানার ওসি এম এ মঞ্জুর হক জানান, 'উপজেলায় সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। দোকান পাটখোলা, কিছু গাড়ি চলাচল করছে, যাত্রি কম থাকায় উপজেলা থেকে রাঙামাটির জেলা সদরের উদ্দেশে কোনও লঞ্চ ছেড়ে যায়নি। বিজিবি টহল ও পুলিশ টহল হয়েছে যাতে জনসাধারণ নিরাপদে চলাচল করতে পারে।'

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন