নির্বাচনি সহিংসতার মামলায় এ্যানির জামিন

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৩:৩৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৪৬

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ছবি সংগৃহীত) নির্বাচনি সহিংসতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন আবেদন মঞ্জুর করেছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে এ্যানি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. শাহে নূর জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর সোমবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ্যানির নির্বাচনি গণসংযোগকালে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় দুই পুলিশ সদস্যসহ বিএনপির ২৫ জন ও আওয়ামী লীগের ছয়জন আহত হন।

এ ঘটনায় ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে সদর উপজেলার কুশাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল আমিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় এ্যানি ও তার ভাই হ্যাপী চৌধুরীসহ বিএনপি, যুবদল-ছাত্রদল ও অঙ্গসংগঠনের ১৪৬ নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলায় বিএনপির অজ্ঞাত আরও ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়। ২৬ ডিসেম্বর উচ্চ আদালত চার সপ্তাহের জন্য এ্যানির জামিন মঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হতে বলেন। মঙ্গলবার (২২ জানুয়ারী) এ্যানি ও তার ভাই হ্যাপী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম ও অ্যাডভোকেট হাসিবুর রহমান।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট জসীম উদ্দিন, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না।

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম