আত্মীয়াকে আপত্তিকর ছবির ভয় দেখিয়ে অর্থ দাবি, ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ০৫:৪১ আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১১:৫৩
image

আত্মীয়াকে আপত্তিকর ছবির ভয় দেখিয়ে অর্থ দাবি, ছাত্রলীগ নেতা গ্রেফতার নগ্ন ছবি তুলে আপন খালাতো বোনের কাছে চাঁদা দাবির অভিযোগে কুমিল্লা নগর ছাত্রলীগের ৫নং ওয়ার্ডের সভাপতি রাজু আহাম্মদকে (২২) গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদা দাবির মামলা করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক জানিয়েছেন, রাজু তার ৫০ বছর বয়সী খালাতো বোনকে হুমকি দেয়, ৩ লক্ষ টাকা না দিলে নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেবে। পুলিশকে ভুক্তভোগী নারী জানিয়েছেন, এক মাস আগে চিকিৎসা করাতে ভারতে গিয়েছিলেন তিনি। তখন তার সঙ্গে গিয়েছিল রাজু। সেখানকার হোটেলে ঘুমন্ত অবস্থায় থাকাকালে রাজু গোপনে ছবিগুলো তোলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেছেন, মঙ্গলবার রাতে রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ