এমপি কমলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন তার ভাই

কক্সবাজার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ২১:০৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:০৩

সংবাদ সম্মেলনে

রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার আসামিদের অধিকাংশ কক্সবাজার-০৩ (সদর-রামু) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছত্রছায়ায় রয়েছে বলে অভিযোগ করেছেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার ভাই সোহেল সরওয়ার কাজল। রবিবার (২৭ জানুয়ারি)দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের একটি মোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন,‘২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধ মন্দিরে যখন নারকীয় হামলা হয়,সে সময় আমি ও আমার এলাকার ছাত্রলীগ নেতারা স্থানীয় জনগণকে নিয়ে লড়াই করেছি। দীর্ঘ ৬ বছরে এ নিয়ে একাধিক মামলা হয়েছে। মামলার তদন্তে একাধিক আসামিও শনাক্ত হয়েছে। কিন্তু, মামলার অধিকাংশ চিহ্নিত আসামিই এখন এমপি সাইমুম সরওয়ার কমলের ছত্রছায়ায়।’

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন,‘সাইমুম সরওয়ার কমল সরকারদলীয় সংসদ সদস্য হয়েও বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে ক্ষমতার অপব্যবহার করছেন। গত ইউপি ও উপজেলা নির্বাচনে তারা ভোট কারচুপির মাধ্যমে নৌকার প্রার্থীদের পরাজিত করেছে। বর্তমানে ওই জামায়াত-বিএনপি’র চক্রান্তকারীদের সঙ্গে নিয়ে এমপি কমল রামু উপজেলা আওয়ামী লীগ ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন।’

তিনি আরও  বলেন,‘আমি টিআর,কাবিখা লুটপাট করিনি। আমরা যারা সত্যিকারের আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর সৈনিক, জননেত্রী শেখ হাসিনার কর্মী তারা কোনও দিন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত নই। এলাকার জনতাই আমাদের শক্তি ও প্রেরণা। জনতা যতদিন পাশে থাকবে, ততদিন কেউ আমাদের গণবিচ্ছিন্ন করতে পারবে না।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ বিন নজির, সাধারণ সম্পাদক শামসুল আলম মণ্ডল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম,সাংগঠনিক সম্পাদক ইউনুছ রানা, নুরুল হক চৌধুরী, জুনাইদ বিপ্লব, সহ-প্রচার সম্পাদক সন্তোষ বড়ুয়া, তারেক সরওয়ারসহ শতাধিক নেতাকর্মী।

/জেবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের